বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

কৃষ্ণচূড়া না রাধাচূড়া? ফুল দেখে চেনার সহজ উপায়

অনেকে মনে করেন, কৃষ্ণচূড়া আর রাধাচূড়া একই গাছ, শুধু ফুলের রং আলাদা। ধারণাটি ঠিক নয়। কৃষ্ণচূড়ার বৈজ্ঞানিক নাম Delonix regia, আর রাধাচূড়ার Peltophorum pterocarpum—দুটি আলাদা প্রজাতির গাছ, যদিও দুটিই শিম-মটর পরিবারের সদস্য।

ফুল দেখলেই পার্থক্য বোঝা যায়। কৃষ্ণচূড়ার ফুল বড়, পাঁচটি পাপড়ির চারটি গাঢ় লাল এবং পঞ্চমটিতে সাদা-হলুদ ছোপ থাকে। ফুল ফোটার মৌসুমে গাছে পাতা প্রায় দেখাই যায় না।

অন্যদিকে রাধাচূড়ার ফুল ছোট ও উজ্জ্বল হলুদ, থোকায় থোকায় ফোটে। গ্রীষ্মে শহরের রাস্তায় পাশাপাশি এই দুই গাছের লাল-হলুদ রং প্রকৃতিকে রাঙিয়ে তোলে।

তথ্যসূত্র: প্রথম আলো।

আরও পড়ুন  বাসন ধোয়ার স্পঞ্জ থেকে কি ক্যানসার হয়? যা বলছে গবেষণা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ