শনিবার, অক্টোবর 31, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

জাফর পানাহি পেলেন পাঁচ বছরের কারাদণ্ড, বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা

ইরানের আলোচিত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি এবার পাঁচ বছর এক মাসের কারাদণ্ড পেয়েছেন। তেহরানের একটি বিপ্লবী আদালত এই রায় দিয়েছেন। পাশাপাশি দুই বছরের জন্য তাঁর বিদেশ ভ্রমণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং সম্পদ জব্দের নির্দেশ এসেছে।

পানাহির আইনজীবী মোস্তফা নিলি ইরানের এমতেদাদ সংবাদ সংস্থাকে জানান, রায়টি দেওয়া হয়েছে পানাহির অনুপস্থিতিতে। আগের সপ্তাহে হঠাৎ তাঁর ব্যাংক হিসাব জব্দ হওয়ার পর তেহরানের প্রসিকিউটরের কার্যালয়ে খোঁজ নিতে গিয়ে তাঁরা রায়ের কথা জানতে পারেন। কোন অভিযোগে এই সাজা, তা প্রকাশ করা হয়নি।

জাফর পানাহি আগেও পেয়েছিলেন এক বছরের সাজা

এর আগে আলাদা এক মামলায় পানাহিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। দুটি সাজা কবে কার্যকর হবে, তা কর্তৃপক্ষের বিবেচনার ওপর নির্ভর করছে। মার্কিন বিনোদন সাময়িকী ভ্যারাইটির তথ্যমতে, সাজা ও উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক প্রচারণা সফর শেষে দেশে ফিরেছিলেন তিনি।

আরও পড়ুন  ভারতের ‘জামাইবাবু’ নিক

নিষেধাজ্ঞার মধ্যেও সিনেমা

২০১০ সালে পানাহির সিনেমা নির্মাণ, গণমাধ্যমে কথা বলা ও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় ইরান সরকার। তবু গোপনে ছবি বানিয়ে গেছেন তিনি—‘দিস ইজ নট আ ফিল্ম’, ‘ট্যাক্সি’, ‘নো বেয়ার্স’ তার উদাহরণ। ২০২২ সালে সহকর্মী নির্মাতাদের গ্রেপ্তারের প্রতিবাদ ঘিরে তাঁকে আটক করা হয়, প্রায় সাত মাস পর মুক্তি পান। পরে নিষেধাজ্ঞা শিথিল হলে কান চলচ্চিত্র উৎসবে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ নিয়ে হাজির হন; ছবিটি ২০২৫ সালে কানের সর্বোচ্চ পুরস্কার পাম দ’র জেতে।

‘দ্য সার্কেল’, ‘অফসাইড’-এর মতো ছবির এই নির্মাতা ইরানি সিনেমার সবচেয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত মুখগুলোর একজন।

আরও পড়ুন: বৃষ্টিভেজা লালগালিচায় শুরু টোকিও চলচ্চিত্র উৎসব

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার, এমতেদাদ নিউজ এজেন্সি, রয়টার্স

ছবি: Mattbr / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0) — মূল ছবি

আরও পড়ুন  সমালোচনার জবাবে দীর্ঘ পোস্ট রাশমিকার: ‘নিজের সিদ্ধান্তে আমি সুখী’

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ