বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

পুরো দেশ বিদ্যুৎহীন হলেও চলবে মেট্রোরেল, কীভাবে

জাতীয় গ্রিডের আংশিক বিপর্যয়ে মঙ্গলবার প্রায় দুই ঘণ্টা ঢাকার একাংশ বিদ্যুৎহীন থাকলেও মেট্রোরেল চলাচলে কোনো প্রভাব পড়েনি। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, পুরো দেশ বিদ্যুৎহীন হলেও চলবে মেট্রোরেল।

বিদ্যুৎহীন হলেও চলবে মেট্রোরেল যে কারণে

উত্তরা-মতিঝিল রুটের মেট্রোরেল পরিচালনার জন্য উত্তরা ও মতিঝিলে দুটি সাবস্টেশন রয়েছে। মতিঝিলে বিদ্যুৎ আসে মানিকনগর থেকে, আর উত্তরায় আসে টঙ্গী থেকে। মঙ্গলবারের বিপর্যয়ে মতিঝিল সাবস্টেশন বন্ধ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে উত্তরা সাবস্টেশন থেকে পুরো লাইনে বিদ্যুৎ সরবরাহ হয়।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম জানান, জাতীয় গ্রিড পুরোপুরি বন্ধ হলেও বিকল্প ব্যবস্থায় যাত্রীদের নিরাপদে নিকটবর্তী স্টেশনে পৌঁছে দেওয়ার মতো সক্ষমতা মেট্রোরেলের রয়েছে।

আরও পড়ুন: নিরাপত্তা হালনাগাদে বন্ধ সরকারি সেবার পোর্টাল মাইগভ, ভোগান্তি

আরও পড়ুন  দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Wasiul Bahar / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ