শুক্রবার, অক্টোবর 30, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

চার দফা দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ, স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি

চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টার দিকে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে এনসিপির গণবিক্ষোভ শুরু হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলের আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। প্রধান বক্তা ছিলেন সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। দলের রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারাও বক্তব্য দেন।

এনসিপির গণবিক্ষোভের চার দাবি

১. ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
২. একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
৩. মানবাধিকার ও বাকস্বাধীনতাবিরোধী সব আইন বাতিল করতে হবে; সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস করা যাবে না।
৪. জুলাই গণহত্যার বিচার শেষ করে রায় দ্রুত কার্যকর করতে হবে।

আরও পড়ুন  ডিসেম্বরের মধ্যে জেলায় জেলায় কমিটি করার চিন্তা

প্রেক্ষাপট

সাম্প্রতিক সময়ে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যু, রাজধানী ও বরিশালে গুলিতে মৃত্যুর ঘটনা এবং জ্বালানি সংকট নিয়ে সরকারের সমালোচনা করে আসছে এনসিপি। তাহসিফের সঙ্গে কী ঘটেছিল, তা জাতির সামনে স্পষ্ট করার দাবিও আগে জানিয়েছিলেন নাহিদ ইসলাম। এদিকে প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও।

আরও পড়ুন: বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

তথ্যসূত্র: জাগো নিউজ

ছবি: Motiur Rahman Oni / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ