বৃহস্পতিবার, অক্টোবর 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ব্যবসায় মন্দা, তৃতীয় দিনে কত আয় করল ‘ভুলভুলাইয়া ৩’-‘সিংহাম অ্যাগেইন’

বলিউডে এবারের দীপাবলি অন্য বছরগুলোর চেয়ে আলাদা। কেননা একই দিনে মুক্তি পেয়েছে দুটি চাহিদাসম্পন্ন ছবির সিক্যুয়েল ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম অ্যাগেইন’। এ যেন সেয়ানে সেয়ানে টক্কর। চলুন দেখা যাক মুক্তির তৃতীয় দিনে কার কোথায় অবস্থান।

দুটি ছবি ভালো ব্যবসা করলেও কার্তিক আরিয়ানকে পেছনে ফেলে প্রতিযোগিতার ইদুর দৌড়ে এগিয়ে অজয় দেবগণ। মুক্তির ৩ দিনে বিশ্বব্যাপী ‘সিংহাম অ্যাগেইন’-এর আয় ১২১ কোটি রুপি। অন্যদিকে ‘ভুলভুলাইয়া ৩’ -এর বিশ্বব্যাপী সংগ্রহ ১০৭ কোটি রুপি।

গতকাল রোববার অজয়ের সিনেমায় আয়ের ঝুলিতে এসেছে ৩৫ কোটি রুপি। যা অন্য দুদিনের তুলনায় কম। কেননা গেল শুক্রবার মুক্তির দিন ছবিটি ঘরে তুলেছিল ৪৩.৫ কোটি। এরপর শনিবার ২.০৫ শতাংশ কমে ব্যবসা, আয় হয় ৪২.৫ কোটি। সাকনিল্কের মতে, ছবিটির বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়িয়েছে ১২৫.২ কোটি।

আরও পড়ুন  এবার সিরিজে দেখা যাবে অমিতাভকে

অন্যদিকে রোববার অজয়ের ছবির মতো প্রথম দুই দিনের তুলনায় ব্যবসা কমেছে কার্তিকের ছবিরও। তৃতীয় দিনে আয় হয়েছে ৩৩.৫ কোটি। অথচ শুক্রবার ঘরে তুলেছিল ৩৫.৫ কোটি এবং শনিবারে ৩৭ কোটি। তিন দিন মিলিয়ে ভারতীয় বাজারে ছবির আয় হয়েছে ১০৬ কোটি।

‘সিংহাম অ্যাগেইন’-এ অভিনয় করেছেন অজয় দেবগণ, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা, অক্ষয় কুমার, সালমান খান প্রমুখ। ভৌতিক সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’-এ দেখা যাবে মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালানকে। আরও আছেন কার্তিক আরিয়ান।

bhool_20241031_133021907

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ