বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেমে আনা দে আরমাস?

প্যারিস ভ্রমণের কিছু ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন হলিউড অভিনেত্রী আনা দে আরমাস। সাদামাটা সাজের সেলফি, আয়নার সামনে তোলা ছবি, শরীরচর্চা ও খাবারের ছবির মধ্যে শেষ ছবিটিই সবচেয়ে বেশি নজর কেড়েছে। সেখানে একটি নৈশভোজের টেবিলে পাশাপাশি রাখা দুটি কার্ডে লেখা আনা ও বেতোর নাম।

আনা দে আরমাস ও বেতোর গুঞ্জন

এই ছবি দিয়ে ভেনেজুয়েলার সংগীতশিল্পী বেতো মন্টেনেগ্রোর সঙ্গে প্রেমের সম্পর্কের ইঙ্গিত দিলেন ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী—এমনটাই মনে করছেন ভক্তরা। জুলাইয়ে প্যারিস ফ্যাশন উইকে তাঁদের প্রথম একসঙ্গে দেখা যায়। আগস্টে স্পেনের ফোরমেন্তেরা দ্বীপে ছুটি কাটানোর সময়ও দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল।

এর আগে টম ক্রুজের সঙ্গে আনার সম্পর্ক নিয়ে হলিউডে আলোচনা ছিল। তবে নতুন সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি কেউই।

আরও পড়ুন  লরির চাকায় পিষে গেল সুচন্দ্রার স্বপ্ন!

আরও পড়ুন: সমালোচনার জবাবে দীর্ঘ পোস্ট রাশমিকার: ‘নিজের সিদ্ধান্তে আমি সুখী’

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: Jorge Royan / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ