বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

‘কিং’-এর নতুন পোস্টারে আগুন আর গোলাপ হাতে শাহরুখ

৬০ বছর বয়সেও শাহরুখ খানের রোমান্টিক ভাবমূর্তি অটুট। শাহরুখের কিং ছবির নতুন পোস্টারে দেখা যাচ্ছে, হাতে বন্দুক, ঠোঁটে গোলাপ আর চারপাশে আগুনের মধ্য দিয়ে হেঁটে আসছেন বলিউডের এই সুপারস্টার। সঙ্গে তাঁর ঘোষণা—‘খুনি নই, আমি প্রেমিক।’

শাহরুখের কিং মুক্তি পাবে কবে

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর। ছবিতে শাহরুখের সঙ্গে আছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লাসহ অনেকে।

নতুন পোস্টারের সংলাপ ১৯৯৯ সালের ‘বাদশাহ’ ছবির শিরোনাম গানের কথা মনে করিয়ে দিয়েছে ভক্তদের। পুরোনো সেই স্মৃতি ফিরিয়ে এনে নতুন ছবির প্রচারণায় ভিন্ন মাত্রা যোগ করেছেন শাহরুখ।

আরও পড়ুন: সমালোচনার জবাবে দীর্ঘ পোস্ট রাশমিকার: ‘নিজের সিদ্ধান্তে আমি সুখী’

আরও পড়ুন  ‘সিআইডি’র নির্মাতা বিপি সিং আর নেই

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: That Girl Over There / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ