বুধবার, অক্টোবর 28, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

‘সিআইডি’র নির্মাতা বিপি সিং আর নেই

ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘সিআইডি’ ও ‘আহট’-এর নির্মাতা-প্রযোজক ব্রিজেন্দ্র পাল সিং মারা গেছেন। সিআইডির নির্মাতা বিপি সিং নামেই তিনি বেশি পরিচিত ছিলেন। বুধবার সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

স্মরণে সিআইডির নির্মাতা বিপি সিং

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন প্রায় তিন দশক ধরে তাঁর সঙ্গে কাজ করা অভিনেতা অমিত বেহল। তিনি বলেন, কারিগরি বিষয়ে বিপি সিংয়ের দক্ষতা ও জ্ঞান ছিল অসাধারণ। শোক জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত এবং ‘সিআইডি’র জনপ্রিয় চরিত্র দয়ার অভিনেতা দয়ানন্দ শেঠি।

বাংলাদেশেও ‘সিআইডি’ ধারাবাহিকের বিপুল দর্শক ছিল। এসিপি প্রদ্যুমান, দয়া, অভিজিৎ চরিত্রগুলো এ দেশের দর্শকদের কাছেও পরিচিত।

আরও পড়ুন  ভারতের ‘জামাইবাবু’ নিক

আরও পড়ুন: সমালোচনার জবাবে দীর্ঘ পোস্ট রাশমিকার: ‘নিজের সিদ্ধান্তে আমি সুখী’

তথ্যসূত্র: প্রথম আলো

ছবি: A.Savin / উইকিমিডিয়া কমন্স (FAL) — মূল ছবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ