রবিবার, নভেম্বর ৮, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

হৃদয়ের অপরাজিত ২৪২-এ লিড বাংলাদেশের, এবার চোখ হাসান-তাসকিনে

তাওহিদ হৃদয়ের ইতিহাস গড়া অপরাজিত ২৪২ রানের ইনিংসে ভর করে সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৩০ রানের লিড নিয়েছে বাংলাদেশ। টপ অর্ডারের ব্যর্থতার দিনে টেলএন্ডারদের সঙ্গে নিয়ে দলকে ৩৮৬ রানে পৌঁছে দেন হৃদয়।

তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান তুলেছে উইন্ডিজ। ব্র্যান্ডন কিং ৫ ও জশুয়া ডি সিলভা ২ রানে অপরাজিত আছেন।

শরীরে ক্র্যাম্প নিয়েও হৃদয়ের এমন দ্বিশতক মানসিকভাবে অনেকটা এগিয়ে দিয়েছে স্বাগতিকদের। মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হারের পর সিরিজে সমতা ফেরানোর বড় সুযোগ এখন নাজমুল হোসেন শান্তদের সামনে।

চতুর্থ দিনে বড় দায়িত্ব পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের কাঁধে। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া হাসান ইতিহাসের দ্বিতীয় বোলার হিসেবে পাঁচটি ভিন্ন দেশে ফাইফার পূর্ণ করেছেন, যা ছিল তার দেশের মাটিতে প্রথম পাঁচ উইকেট।

আরও পড়ুন  বদলি ওকাফোরের গোলে টটেনহ্যামের জয়রথ থামাল লিডস

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা আমির জাঙ্গু (১৩৩), কেভিন উইকহ্যাম (৬১) ও জাস্টিন গ্রিভসকে (৫১) দ্রুত ফেরাতে পারলে লক্ষ্য দুইশোর নিচে রাখা সম্ভব হবে বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট। পেসারদের পাশাপাশি স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজকেও জ্বলে উঠতে হবে।

তথ্যসূত্র: জাগো নিউজ।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ