Monday, September 14, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

লেক থেকে ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ধানমন্ডির লেক থেকে মো. ইমতিয়াজ (৫৪) নামে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মে) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, সকাল পৌনে ৯টায় ধানমন্ডি লেকে একটি মরদেহ ভাসমান অবস্থায় আছে বলে সংবাদ পাই। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লেকের পানি থেকে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মো. ইমতিয়াজ ধানমন্ডির তিন নাম্বার রোডের ১১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। তিনি ছিলেন একজন ফার্মাসিস্ট, চাকরি করতেন বেসরকারি একটি জায়গায়। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি জানা যায়নি।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

এম.নাসির/৮

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ