মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

রাজস্থানের একটি গ্রামে মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও তিনজন।

সোমবার (৮ মে) ভারতের রাজস্থানে যুদ্ধবিমানটি বিধ্বস্ত। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ও আহতরা সবাই গ্রামবাসী।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত অনুশীলনের জন্য সুরতগড় বিমানঘাঁটি থেকে এটি যাত্রা করেছিল। উড্ডয়নের কিছু সময় পর কারিগরি ত্রুটির কারণে রাজস্থানের হনুমানগড়ের বাহলোল নগরের কাছে গিয়ে বিধ্বস্ত হয়।

পাইলট সময়মতো বিমান থেকে বের হয়ে যান এবং তিনি নিরাপদে আছেন বলে জানা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট প্যারাসুট ব্যবহার করে বিমান থেকে লাফ দিয়েছিলেন। বর্তমানে তিনি নিরাপদ আছেন।

ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) জানিয়েছে, পাইলট সামান্য আঘাত পেয়েছেন। তাকে উদ্ধার করতে একটি হেলিকপ্টার পাঠানো হয়।

আরও পড়ুন  অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল।

এক বিবৃতিতে আইএএফ বলেছে, বিমানটি আকাশে উড্ডনের পর পাইলট একটি জরুরি অবস্থার সম্মুখীন হন। নিয়ম অনুযায়ী তিনি সেটি সমাধানের চেষ্টা করেন। পরে ব্যর্থ হলে তিনি বিমান থেকে বেরিয়ে যান।

আইএএফ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

এম.নাসির/৮

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ