Sunday, September 13, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় রবীন্দ্রমেলা শুরু

কুষ্টিয়া সংবাদদাতা

কুষ্টিয়ার শিলাইদহে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি আঙিনায় শুরু হয়েছে তিনদিনের রবীন্দ্রমেলা ও আলোচনা অনুষ্ঠান।

সোমবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসন, রবীন্দ্র গবেষক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় হানিফ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ী, কাচারিবাড়িসহ তাঁর সকল স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের কন্ঠে সূচনা সঙ্গীত পরিবেশিত হয়।

এদিকে তিনদিনব্যাপী রবীন্দ্রমেলাকে ঘিরে শিলাইদহ কুঠিবাড়ি আঙিনা হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে।

এম.নাসির/৮

আরও পড়ুন  সাড়ে ৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ