Wednesday, July 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চলতি মাসেই চালু হতে পারে

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’ চলতি মাসের শেষ সপ্তাহে চালু হতে পারে বলে জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস।

বৃহস্পতিবার (১১ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনে আমচাষি, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এই তথ্য জানান।

এর আগে আমচাষি, ব্যবসায়ী ও স্থানীয় সাংবাদিকরা চলতি মাসের ২০ মে থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর দাবি জানান। এর প্রেক্ষিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) সুজিত কুমার বিশ্বাস বলেন, আজকে (বৃহস্পতিবার) সকলের মতামত নেওয়ার জন্য এখানে এসেছিলাম। আমচাষি ও ব্যবসায়ীদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালুর দিন-তারিখ নির্ধারণ করা হবে। তবে অবশ্যই স্থানীয়দের দাবির বিষয়টি বিবেচনায় নিয়েই ট্রেন চালু করা হবে।

আরও পড়ুন  ভোগের নয়, ত্যাগের রাজনীতি শিখেছি : রাষ্ট্রপতি

তিনি আরও বলেন, গত বছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে কেজি প্রতি আম পাঠাতে খরচ হয়েছে এক টাকা ৩১ পয়সা। আশা করছি এবারও তাই থাকবে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে কোচ সংখ্যা বাড়ানো হবে। এছাড়া জনসাধারণকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আম পরিবহনের জন্য উদ্বুদ্ধ করতে এ বছর বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

ট্রেন চালুর আগে ব্যাপক হারে বাজারে বাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করা হবে। এছাড়া বিভিন্ন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আম বুকিংকারীদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আম বুকিং করা হবে।

সভায় আমচাষি ও ব্যবসায়ী আব্দুল আহাদ বলেন, আমরা প্রতি বছর ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আম পাঠাই। খরচ কম ও কম সময়ে আম পরিবহন সম্ভব হওয়ায় এতে সুবিধা হয়। তবে কয়েক দিনের জন্য চালু না রেখে পুরো আম মৌসুমে এই ট্রেন চালু রাখার দাবি জানান তিনি।

আরও পড়ুন  ঢাকার যানজট: খাল সংস্কার করে নৌপথ তৈরিসহ অন্তর্বর্তী সরকারের কাছে ১১ প্রস্তাব

সভায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. ওবাইদুল্লাহসহ রেলওয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশন থেকে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি ছেড়ে পথিমধ্যে আমনুরা জংশন, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন, কাঁকনহাট, রাজশাহী, সরদহ রোড, আড়ানী, আব্দুলপুর, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে থামবে। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আম ছাড়াও শাকসবজিসহ অন্যান্য ফলমূল পরিবহন করা যাবে।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ