Tuesday, September 15, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মোখার কারণে পাঁচ শিক্ষা বোর্ডের দুই দিনের এসএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

মোখার কারণে ২০২৩ সালের এসএসসি ও সমমানের আগামী সোমবারের (১৫ মে) পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ নিয়ে দেশের কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চলামান দুই দিনের পরীক্ষা স্থগিত করা হলো।

শনিবার (১৩ মে) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল শুক্রবার (১২ মে) রবিবারের পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছিল।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’-এর কারণে চলমান এসএসসি বা সমমান পরীক্ষা ২০২৩-এর কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী ১৪ রবিবার এবং ১৫ মে সোমবার অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করা হলো। অন্যান্য বোর্ডগুলোর ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন  রাজশাহীতে বিএনপির পদযাত্রার অনুমতি মেলেনি, কঠোর অবস্থানে পুলিশ

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডেগুলোর চেয়ারম্যানদের অনুরোধ জানানো হয়।

এম.নাসির/১৩

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ