Monday, September 14, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

শিশুধর্ষণের দায়ে একজনকে ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুর সংবাদদাতা

চার বছরের শিশুকে ধর্ষণের দায়ে একজনকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার (১৫ মে) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রকিবুল মিয়া ফরিদপুরের ভাঙ্গায় উপজেলার পশ্চিম হাসামদিয়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন তিনি।

রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) এ্যাডভোকেট স্বপন পাল জানান, ২০১৯ সালের ২০ আগস্ট ওই গ্রামের কিশোর রকিবুল মিয়া প্রতিবেশী প্রবাসীর চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে।

এ ঘটনায় মামলা দায়েরের পর ওই বছরের ২৯ নভেম্বর রকিবুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দেয়া হয়।

আরও পড়ুন  সাভারের বনগাঁও ইউনিয়নে জাল টাকার কারখানা, অভিযানে আটক ৩

পিপি জানান, দীর্ঘসময় ধরে শুনানি ও সাক্ষ্যপ্রমাণ সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হয়। আসামির বয়স ওই সময় ১৬ বছর হওয়ায় সর্বোচ্চ শাস্তি ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিনমাসের কারাদণ্ডের রায় দেন বিচারক।

এম.নাসির/১৫

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ