
কোর্ট রিপোর্টার:
ঢাকা সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনে ফের আওয়ামী লীগ ও বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তি এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। একপর্যায়ে বার ভবনের সভাপতি ও সম্পাদকের কক্ষ ও বার ভবনের জানালা ভাঙচুর করে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনে এ ঘটনা ঘটছে। দু’পক্ষই বলছে, তাদের কয়েকজন আইনজীবী সহকর্মী আহত হয়েছেন। এখনো দু’পক্ষ বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
এ নিয়ে আইনজীবীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ ঘটনায় বারের দ্বিতীয় তলায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
/আবদুর রহমান খান/



