শনিবার, জুন ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ভোগের নয়, ত্যাগের রাজনীতি শিখেছি : রাষ্ট্রপতি

পাবনা সংবাদদাতা

চার দিনের সফরে পাবনায় অবস্থান করছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সফরের দ্বিতীয় দিনে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন । এ সময় তিনি বলেন, আমি ভোগের নয়, ত্যাগের রাজনীতি শিখেছি।

মঙ্গলবার দুপুরে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আমি ভোগের রাজনীতি শিখিনি, ত্যাগের রাজনীতি শিখেছি।

নিজের সাংবাদিকতার স্মৃতিচারণ করেও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, আমি পাবনা প্রেসক্লাবের সদস্য। দৈনিক বাংলার বাণী দিয়ে পাবনা জেলা সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু প্রমুখ।

আরও পড়ুন  হাসিনার অনুরোধ না রাখলেও ড. ইউনূসের কথা রাখছে মালয়েশিয়া

এদিকে এর আগে সকাল ১০টায় পাবনা বিসিক শিল্পনগরীতে স্কয়ার সাইন্স এন্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়াও আজ বিকাল ৩টায় পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি।

রাষ্ট্রপতির এ সফর ঘিরে রয়েছে নানা কর্মসূচি। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবিরুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী জানা গেছে, ১৭ মে বুধবার বেলা ১১টায় পাবনা ডায়াবেটিক সমিতি পরিদর্শন, বিকেল ৪টায় জেলা ও দায়রা জজ আদালতের জাদুঘর, বঙ্গবন্ধু কর্ণার, বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন এবং আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।

এছাড়া বিকেল ৫টায় বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক পরিদর্শন করবেন। ১৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে ১১টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।

আরও পড়ুন  রাষ্ট্রপতির থাকা না–থাকার প্রশ্নে উপদেষ্টা পরিষদে আলোচনা, দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত

এম.নাসির/১৬

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ