শনিবার, জুন ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সাফ টুর্ণামেন্ট: বাংলাদেশের গ্রুপ সঙ্গী লেবানন, মালদ্বীপ ও ভুটান

ক্রীড়া প্রতিবেদক:

দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ ফুটবল টুর্ণামেন্ট মাঠে গড়াচ্ছে জুনে। এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার বাইরের দল লেবানন ও কুয়েত। আসরে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়াতে ও শক্তিশালী দলের সংখ্যা বাড়াতেই এমন সিদ্ধান্ত।

এরই মধ্যে সাফ টুর্ণামেন্ট’র ড্র অনুষ্ঠিত হয়েছে। দুই গ্রুপে হওয়া গ্রুপ পর্বে প্রতিটি গ্রুপে লড়বে ৪টি করে দল। এবারের আসরে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘বি’ তে। গ্রুপটিতে বাংলাদেশের সঙ্গী লেবানন, মালদ্বীপ এবং ভুটান।
অপরদিকে গ্রুপ ‘এ’ তে ভারতের সঙ্গে আছে পাকিস্তান, নেপাল ও কুয়েত।

এবারের সাফ টুর্ণামেন্ট’র সবচেয়ে শক্তিশালী দল লেবানন। আর সেই গ্রুপেই পড়েছে বাংলাদেশ। তাতে লাল-সবুজের প্রতিনিধিদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন, করাটা বেশ কষ্টসাধ্য হবে বলেই ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন  স্যাংশন দেওয়া দেশ থেকে বাংলাদেশ কিচ্ছু কিনবে না : শেখ হাসিনা

এবারের সাফের দলগুলোর মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ের দিক থেকে লেবানন রয়েছে ৯৯তম স্থানে। আর কুয়েত ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৪৩তম। এছাড়া এগিয়ে রয়েছে ভারতও (১০১তম)। অন্য দিকে মালদ্বীপ (১৫৪), নেপাল (১৭৪), ভুটান (১৮৫), বাংলাদেশ (১৯২) ও পাকিস্তান (১৯৫তম) রয়েছে তালিকার নিচের দিকে।

এ পর্যন্ত সাফে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে, এমন আছে দুই দল। যার মধ্যে আটবারের চ্যাম্পিয়ন ভারত। আর ২০০৮ ও ২০১৮ সালে শিরোপা জিতেছিল মালদ্বীপ। বাংলাদেশ একবার এই শিরোপা জেতার সুযোগ পেয়েছিল। সেটিও প্রায় ২০ বছর আগে।

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ