মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ভারত মহাসাগরে, চীনের মাছ ধরার নৌকা ডুবে নিখোঁজ ৩৯

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত মহাসাগরে চীনের একটি মাছ ধরার নৌকা ডুবে ৩৯ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে চীনসহ অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন।
চীনা নৌকাটিকে সর্বশেষ দেখা গিয়েছিল ভারত মহাসাগরীয় দ্বীপ রিইউনিয়নের কাছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম।

চীনা রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (১৬ মে) ভোরে এ নৌকাডুবি ঘটেছে। প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ ক্রুদের মধ্যে চীনের ১৭ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং ফিলিপাইনের ৫ জন রয়েছেন।

নৌকাডুবির পর নিখোঁজদের সন্ধানে সমন্বিত অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিন পিং। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। তবে আঞ্চলিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য চীন ঘটনাস্থলের আশপাশে দুটি বাণিজ্যিক জাহাজ মোতায়েন করেছে।

আরও পড়ুন  সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির রায়ে ক্ষুব্ধ ক্ষমতাসীন জোট

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘সমুদ্রে মাছ ধরার নৌযানের নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও জোরদার করা এবং সামুদ্রিক চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করা প্রয়োজন।’

সংবাদ প্রতিবেদনে বলা হয়, মাছ ধরার ওই নৌকা ডুবে যাওয়ার সঠিক অবস্থান চিহ্নিত করা হয়নি। এতে কেবল প্রকাশ করা হয়েছে যে, ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে এ নৌকাডুবি ঘটেছে। ভারত মহাসাগর মূলত দক্ষিণ এশিয়া ও আরব উপদ্বীপ থেকে পূর্ব আফ্রিকা এবং পশ্চিম অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত।

ফিলিপাইনের কোস্ট গার্ড বুধবার বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ম্যানিলায় চীনা দূতাবাসের পাশাপাশি জাহাজের সর্বশেষ অবস্থানের কাছাকাছি কাজ করা অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সাথে সমন্বয় করছে।

আরও পড়ুন  বিএনপি-খেলাফত মজলিশের বৈঠকে যে আলোচনা হলো

তবে ঘুর্ণিঝড় মোখার পর এখনো আবহাওয়া এবং সমুদ্র উত্তাল। খারাপ আবহাওয়া সাধারণত এ ধরনের ট্র্যাজেডির কারণ বলে, মনে করা হয়।

-খবর: সিসিটিভি ও আল জাজিরা

/ আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ