Wednesday, September 16, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

হজ কার্যক্রম: প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন শুক্রবার

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন শুক্রবার (১৯ মে)। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সশরীরে গিয়ে প্রধানমন্ত্রী হজ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করবেন। এছাড়া ২০ মে রাত পৌঁনে ৩টায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মো. মতিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সেখানে হজযাত্রীরা থাকবেন, গণমাধ্যমের কর্মীরাও থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী এসে হজ কার্যক্রম উদ্বোধন করবেন। গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করেছিলেন, এবার সশরীরেই থাকবেন।

হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজ সংশ্লিষ্ট কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলেও, ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।
এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

আরও পড়ুন  স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগ নেতাদের শুভেচ্ছা

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ