সোমবার, জুন ১৫, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

শাহজালালে ২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০৪টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। জব্দকৃত এ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপ কমিশনার প্রিভেনটিভ মোকাদ্দিস হোসেন।

সূত্রে জানা যায়, সকাল ১১টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের বিজি ১২২ ফ্লাইটটি। এরপর ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমানটি ঘিরে ফেলে কাস্টম কর্মকর্তারা। পরে বিমানটির কার্গো হোল থেকে পরিত্যক্ত অবস্থায় ২০৪টি স্বর্ণের বার জব্দ করা হয়।

আটক সোনার বারের ওজন প্রায় ২৩ কেজি ৬শ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। আটক সোনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

আরও পড়ুন  স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, ভিডিও ভাইরাল

এম.নাসির/১৮

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ