Tuesday, September 15, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

অতিরিক্ত আইজিপি হলেন ছয় কর্মকর্তা

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার তাঁদের পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত উপমহাপরিদর্শক (পুলিশ স্টাফ কলেজ) মো. মতিউর রহমান শেখ (উপমহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত), পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. আলমগীর আলম ও মো. দেলোয়ার হোসেন মিঞা, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপমহাপরিদর্শক সরদার তমিজ উদ্দিন আহমেদ (উপমহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত), বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) মো. শাহ আলম এবং সারদা পুলিশ অ্যাকাডেমির উপমহাপরিদর্শক মো. আবদুল্লাহ আল মাহমুদ।

(সূত্রঃ কালের কন্ঠ)

আরও পড়ুন  মার্চ ফর ফেলানী, নেতৃত্ব দেবেন সারজিস আলম

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ