Tuesday, September 15, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

শতভাগ ছাড়ে পণ্য! মার্সেলে’র ডিজিটাল ক্যাম্পেইন

কর্পোরেট ডেস্ক:

শুরু হলো জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১৮। অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা প্রদানের লক্ষ্যে, সারা দেশে চলছে ক্যাম্পেইন।

আগামী ঈদ উল আজহা উপলক্ষে ক্যাম্পেইনের আওতায় মার্সেল ফ্রিজ, এসি, টিভি এবং ওয়াশিং মেশিন ক্রেতাদের জন্য রয়েছে, ১০০ শতাংশ ফ্রিসহ হাজার হাজার উপহার। ১৫ মে থেকে শুরু হয়েছে এ সুবিধা। চলবে চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত।

সম্প্রতি রাজধানীতে মার্সেল করপোরেট অফিসে আয়োজিত ‘অফার ডিক্লারেশন প্রোগ্রামে’ এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এস এম শোয়েব হোসেন নোবেল, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার ও মো. হুমায়ুন কবীর, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, মো. তানভীর রহমান, ফিরোজ আলম, দিদারুল আলম খান (চিফ মার্কেটিং অফিসার), মো. শাহজাদা সেলিম, আরিফুল আম্বিয়া, তোফায়েল আহমেদ, আল ইমরান, মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের (উত্তর) ইনচার্জ মো. সাখাওয়াৎ হোসেন।

আরও পড়ুন  ইউসিবির নতুন এমডি ও সিইও হলেন মোহাম্মদ মামদুদুর রশীদ

অনুষ্ঠানে জানানো হয়, দেশের যে কোনো মার্সেল শোরুম থেকে ফ্রিজ, এসি, টিভি এবং ওয়াশিং মেশিন কেনার সময় পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ক্রেতাদের মোবাইলে ফ্রি পণ্য কিংবা উপহারের এসএমএস পাঠানো হচ্ছে। সংশ্লিষ্ট মার্সেল শোরুম ক্রেতাদেরকে উপহার বুঝিয়ে দিচ্ছে।

উল্লেখ্য, ক্যাম্পেইনে ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতার নাম, ফোন নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য মার্সেলের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। ফলে, ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যে কোনো মার্সেল সার্ভিস সেন্টার থেকে দ্রুত কাক্সিক্ষত সেবা নিতে পারছেন গ্রাহকরা।

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ