শনিবার, জুন ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সবুজবাগে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সবুজবাগে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮মে) সবুজবাগ থানাধীন কালভার্টের পাশে একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত গৃহবধূর নাম তমা আক্তার (১৫) জামালপুরের মেলানদহ উপজেলার মোখাম্মেলের মেয়ে। তিনি একটি গার্মেন্টসে কাজ করতেন।

পুলিশ জানায়, পাঁচ মাস আগে আলামিন নামের এক যুবককে বিয়ে করেন তমা। আলামিন বায়তুল মোকাররমে একটি ক্রোকারিজের দোকানে চাকরি করেন।

নিহতের স্বামী জানান, তিনি কয়েকদিন ধরে অসুস্থ। ঘটনার সময় তিনি তার ভাবির বাসায় ছিলেন। ফিরে এসে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এর আগে স্বামীর মুঠোফোন দিয়ে তার মায়ের সাথে কথা বলেছিলেন তমা। এরপর থেকে তার মন খারাপ ছিল।

আরও পড়ুন  মেয়র তাপসের বক্তব্য আপিল বিভাগের নজরে

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আজমিন নাহার কিরণ জানান, খবর পেয়ে বিকেলে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে তিনি আত্মহত্যা করেছেন।

এম.নাসির/১৮

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ