Thursday, July 30, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সৌদি সফরে সিরিয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

অবশেষে সৌদি আরব সফরে গেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বৃহস্পতিবার (১৮ মে) সৌদির বন্দর নগরী জেদ্দায় পৌঁছান তিনি।

বৃহস্পতিবার রাতে বিদেশী গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আজ শুক্রবার (১৯ মে) সৌদি আরবের জেদ্দায় আরব লীগ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সিরিয়া যুদ্ধের পর এই প্রথমবারের মতো আরব লীগের বৈঠকে অংশ নিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট।

এর আগে প্রেসিডেন্টের কার্যালয় এই সফর উপলক্ষে একটি বিবৃতি প্রকাশ করে। ওই বিবৃতিতে বলা হয়েছে, বাশার আল-আসাদ আরব লীগের ৩২তম সম্মেলনে যোগ দিতে জেদ্দার উদ্দেশে দামেস্ক ত্যাগ করবেন।

সম্প্রতি কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের বৈঠকে এই সংস্থায় সিরিয়ার সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহার করতে সম্মত হয়। পরবর্তীকালে সৌদি বাদশাহ আনুষ্ঠানিকভাবে বাশার আল-আসাদকে আরব লিগের নেতৃবৃন্দের বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ জানান। তারই পরিপ্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্ট এই সৌদি সফরে।

আরও পড়ুন  শিরিন মাজারির গ্রেপ্তার ‘বেআইনি’, মুক্তির আদেশ হাইকোর্টের

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ