Monday, September 14, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

শারিরীক প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক |

দেশের প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে জাতীয় দল গঠনের কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যেগে প্রথমবারের মত আয়োজিত শারিরীক প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার ( ১৮ মে) দেশে প্রথমবারের মত ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হয় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আর তাতে প্রথম এই আয়োজনের শিরোপা জিতেছে বিসিএপিসি।

এবারের এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নিয়েছিল। গতকাল ফাইনালে বিসিএপিসি ৫৩ রানে ইউডিসিটিবি কে পরাজিত করে শিরোপা জিতে নেয়। প্রথমে ব্যাট করতে নামা বিসিএপিসি ২০ ওভারে ৭ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে ৪১ রান করে শাহরিয়া। এছাড়া ৩৯ রান করেন হৃদয়, ২২ রান করেন মাহফুজ। ইউডিসিটিবি এর পক্ষে ৪১ রানে ৩টি উইকেট নেন রাদিউল ইসলাম। জবাবে ব্যাট করতে নামা ইউডিসিটিবি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে ৩০ রান করেন নির্জন। ২০ রান করে আসে রাদিউল এবং শাওনের ব্যাট থেকে। বিসিএপিসি এর পক্ষে ১১ রানে ৩টি উইকেট নিয়েছে মাহফুজ। বিজয়ী দলের মাহফুজ ম্যাচ সেরা নির্বাচিত হয়।

আরও পড়ুন  সুইজারল্যান্ড থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ডিজেবল ক্রিকেট কমিটির চেয়ারম্যান আকরাম খান । প্রধান অতিথি এ ধরনের একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য কমিটির চেয়ারম্যান আকরাম খান সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আগামীতে প্রতিবন্ধীদের জন্য এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথাও বলেন।

বিসিবি ডিজেবল ক্রিকেট কমিটির চেয়ারম্যান আকরাম খান এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পেরে খুবই আনন্দ বোধ করছেন বলে জানান। তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন এসব মানুষকে এগিয়ে নিতে হলে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি এসব মানুষগুলোকে নিয়ে বিশ্ব জয় করতেও চান বলে জানিয়েছেন। আগামীতে প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্য সুযোগ সুবিধাও বাড়ানো হবে বলে জানিয়েছেন বিসিবির কর্মকর্তারা।

আরও পড়ুন  মেট্রোরেল সেবার ওপর থেকে ভ্যাট তুলে নিলো এনবিআর

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ