Friday, July 31, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মেট্রোরেল সেবার ওপর থেকে ভ্যাট তুলে নিলো এনবিআর

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেল সেবার ওপর থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট তুলে নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে।

এনবিআরের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এর ফলে টিকিটের ওপর ১৫ শতাংশহারে অতিরিক্ত অর্থ গুণতে হবে না।

এর আগে মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট আরোপের জন্য ভ্যাট কমিশনারেটকে চিঠি দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

তাদের কথামতো ভ্যাট আরোপ করা হলে বর্তমান নির্ধারিত টিকিটের ওপর আরো ১৫ শতাংশ অতিরিক্ত ভাড়া গুণতে হতো যাত্রীদের।

এনবিআরের আদেশে বলা হয়েছে, মেট্রোরেল বাংলাদেশের প্রথম সর্বাধুনিক গণপরিবহন। এটি যানজট নিরসনের পাশাপাশি কর্ম ঘণ্টা নিরসনেও বিরাট ভূমিকা পালন করবে।

আর প্রথম পর্যায়ে এ জাতীয় গণপরিবহনকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন বলে এনবিআরের আদেশে বলা হয়েছে।

আরও পড়ুন  উপদেষ্টার সঙ্গে সংলাপে ডাক পেল না জাতীয় পার্টি

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন করা হয়েছে গত ডিসেম্বর মাসে। আগামী নভেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত চালু করা হবে বলে জানানো হয়েছে।

এম.নাসির/২৩

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ