Saturday, August 1, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মনিপুর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির অনুমোদন দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

মঙ্গলবার (২৩মে) চেয়ারম্যান কর্তৃক অনুমোদনের পর বোর্ডটির কলেজ পরিদর্শকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এবং নিয়মিত গর্ভনিং বডি গঠনের লক্ষে ম্যানেজিং এডহক কমিটির অনুমোদন দেওয়া হলো।

এডহক কমিটির সভাপতি করা হয়েছে ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে।

এছাড়া মো. আলমগীর জামিলকে সাধারণ শিক্ষক সদস্য এবং জাকিয়া শিল্পীকে অভিভাবক সদস্য করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডহক কমিটি মেয়াদ ইস্যুর তারিখ হতে ছয় মাস কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠন করে বোর্ডের অনুমোদন নিতে হবে।

আরও পড়ুন  ঘুরে দাঁড়ানোর চেষ্টা পুলিশের, এখনো কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ জন

এম.নাসির/২৩

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ