Monday, September 14, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কী বললেন সানিয়া

বিনোদন ডেস্ক

জওয়ান ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সানিয়া মালহোত্রাকে। এই ছবিতে তাঁকে কম চরিত্রে দেখা যাবে সেটা জানালেন অভিনেত্রী। বললেন এটা যেন তাঁর স্বপ্নপূরণ করার মতো বিষয় কারণ এই ছবিতে তিনি শাহরুখের সঙ্গে অভিনয় করছেন। সানিয়া মালহোত্রা (Sanya Malhotra) অভিনীত কাঠাল ছবিটি শীঘ্রই মুক্তি পেতে চলেছে। সেই ছবি মুক্তির আগেই অভিনেত্রী জানালেন তাঁকে শাহরুখ খানের জওয়ান ছবিতে দেখা যাবে। অভিনেত্রী নিজেই ঘোষণা করলেন যে তিনি অ্যাটলির এই ছবি একটি অংশ। কিন্তু কোন চরিত্রে থাকবেন তিনি? সেটাও জানালেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাধাই হোর অভিনেত্রী জানালেন তিনি ভীষণই উচ্ছ্বসিত কারণ তিনি অবশেষে এই ছবিটির বিষয়ে কথা বলতে পারছেন। এতদিন ধরে এই ছবিতে থাকা তাঁর চরিত্রের বিষয় কিছু প্রকাশ্যে আসতে দেওয়া হয়নি। বরং যখনই কেউ তাঁকে এই অ্যাকশনে ভরপুর ছবি নিয়ে প্রশ্ন করেছেন তিনি উল্টো পাল্টা উত্তর দিয়ে কাটিয়ে দিয়েছেন।

আরও পড়ুন  মিশু সাব্বির কে রুকাইয়া-‘তুমি কেনো সিঙ্গেল?’

অবশেষে জানালেন এটা তাঁর স্বপ্নপূরণ হওয়ার মতো একটি ছবি। তিনি এই ছবি শাহরুখ খানের (Shah Rukh Khan) সঙ্গে কাজ করতে পেরেছেন এটাই তাঁর জন্য সব থেকে বড় কথা। তিনি আরও জানিয়েছেন শাহরুখ খান তাঁর আশপাশে থাকলেই তিনি খুশি হয়ে যান।

কাঠাল ছবির প্রচারে গিয়ে জওয়ানের বিষয়ে কথা বললেও তিনি সাক্ষাৎকারের শেষ ভাগে তাঁর আগামী ছবি নিয়েও কথা বলেন। এই ছবিটি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। কাঠাল প্রসঙ্গে অভিনেত্রী বলেন এই ছবিটিতে যেমন কমেডি আছে, তেমনই আছে ড্রামা, এবং একটি বিশেষ সামাজিক বার্তা। তিনি জানান যখন তিনি প্রথমবার এই ছবির স্ক্রিপ্ট শুনেছিলেন তখনই ঠিক করে নেন যে ছবিটিকে তিনি কিছুতেই না করতে পারবেন না। সানিয়ার কথায় কাঠাল এমন একটি ছবি যা আপনি আপনার গোটা পরিবারের সঙ্গে বসে দেখতে পারবেন।

আরও পড়ুন  হিরো যখন অ্যান্টিহিরো

কাঠাল ছবিতে সানিয়া ছাড়াও দেখা যাবে রাজপাল যাদব, বিজয় রাজ, অনন্ত ভি যোশী, প্রমুখকে। আগামী ১৯ মে মুক্তি পাচ্ছে এই ছবি। অন্যদিকে জওয়ান ছবিটি ২ জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও, এটি এখন মুক্তি পাচ্ছে না। তার পরিবর্তে এই ছবি ৭ সেপ্টেম্বর, জন্মাষ্টমীর সময় মুক্তি পাবে।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ