মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

সবধরনের নিত্যপণ্যের দাম বেড়েই চলছে, নিয়ন্ত্রণ নেই

বিজনেস ডেস্ক:

তেল ও চিনির দাম দফায় দফায় বেড়ে রেকর্ড ছুঁয়েছে। প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। মাছ, মাংস, পেঁয়াজ ও সবজির দামও উর্ধ্বমুখী।

শুক্রবার রাজধানীর বাজারে উর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে, দেশি আদার কেজি ২৮০-৩০০ টাকা, চীনা আদা ৩৫০-৩৬০ টাকা। কেজিতে ৩০০ টাকা বেড়ে জিরা বিক্রি হচ্ছে ৮৫০-৯০০ টাকা। একদিনের ব্যবধানে পেঁয়াজ কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা, রসুনের কেজিতে ৪০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। মাত্র কয়েক সপ্তাহ আগেই এ পেঁয়াজ ও আদার দাম বর্তমান দামের প্রায় অর্ধেক ছিলো।

এছাড়া কাঁচামরিচের কেজি ২০০-২২০ টাকা, ফুলকপি, বাঁধাকপি, পটল, উস্তা, করলা, ধুন্দুল, ঝিঙে ও বেগুনের কেজি ৮০ টাকা, কাকরোল, বরবটির কেজি ১০০ টাকা। ৬০-৭০ টাকার নিচে কোনো সবজি নেই। ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা ও সোনালির কেজি ৩৩০ টাকা।

আরও পড়ুন  সংকটের মুখে মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ

ভাটারা নুরেরচালা মতিন স্টোরের ম্যানেজার, আল ইসলাম ওরফে আলী জানান, ঈদুল ফিতরের পর থেকেই সব ধরনের নিত্যপণ্যের দাম উর্ধ্বমুখী। এখন সামনে ঈদুল আজহা। আদা, রসুন, পেয়াঁজসহ মসলা সামগ্রীর দাম আরও বাড়বে।

ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উর্ধ্বমুখী হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ বেশি বেকায়দায় পড়েছেন।

/ আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ