Wednesday, July 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

রোববার প্রথম হজ্ব ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

রোববার (২১মে) ভোরে চলতি বছরের প্রথম হজ্ব ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে ।

ভোর ৩টা ২০ মিনিটে প্রথম ফ্লাইট বিজি৩০০১ উড্ডয়ন করবে বলে বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার জানান।

ফ্লাইটটি স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জেদ্দা বিমানবন্দরে অবতরণ করবে।

তাহেরা খন্দকার জানান, শনিবার রাত সাড়ে ১২টায় শাহজালাল বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করা হবে।

এতে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং বিশেষ অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এছাড়াও থাকবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সৌদি দূতাবাস, হাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন  মুন্সীগঞ্জ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ৫

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। বাকি ৫০ শতাংশ সৌদি এয়ারলাইনস বহন করবে।

এম.নাসির/২০

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ