Thursday, July 30, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মাছধরা নিয়ে সংঘর্ষে চারজন আহত

পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরহেয়ারের দক্ষিণে মায়ারচর সংলগ্ন সাগর মোহনায় মাছধরাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এতে চারজন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুলঘাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন ওই ইউনিয়নের সেনেরহাওলা গ্রামের মনির হোসেন (৩০), ফরিদ খা (৪০), মাসুম খা (৪৮) ও জালাল খা (৩৫)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার চরহেয়ারের দক্ষিণে মায়ারচর সংলগ্ন সাগর মোহনায় কন্টি জাল দিয়ে ইলিশ শিকারের আধিপত্য বিস্তার নিয়ে গত দুই-তিন ধরে স্থানীয় জলিল হাওলাদার ও ফেরদাউস মৃধার জেলেদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে শুক্রবার সকালে মাছ ধরতে গিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় পুলঘাট বাজারে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার কথা থাকলেও সন্ধ্যা ছয়টার দিকে এ সংঘর্ষ হয়।

আরও পড়ুন  শাহজালাল বিমান বন্দরে নিরাপত্তাকর্মীর কাছে লাঞ্ছিত বিমানের যাত্রী

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এম.নাসির/২০

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ