Saturday, September 12, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

ধামরাইয়ে অবৈধ ২ ইটভাটাকে ২২ লাখ টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীকের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ২টি ইটভাটায় ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জানা গেছে, উপজেলার ধামরাই ইউনিয়নের ডেমরান এলাকায় অবস্থিত মেসার্স প্রিয়াঙ্কা ব্রিকসের পরিবেশগত ছাড়পত্র নেই।

ছাড়পত্র না থাকা সত্ত্বেও এর কার্যক্রম চালিয়ে যাওয়ায় ইট প্রস্তুত ও নিয়ন্ত্রণ আইনে ১০ লাখ ও একই এলাকায় মেসার্স ধামরাই ব্রিকস (ডিবিসি)-এর পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনীক বলেন, ‘অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

আরও পড়ুন  মুন্সীগঞ্জ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ৫

 

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ