
বিজনেস ডেস্ক:
গাজীপুরে লংকাবাংলা সিকিউরিটিজের উদ্যোগে, শনিবার (২০ মে) পুঁজিবাজারে বিনিয়োগ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে পুঁজিবাজারের ব্যাপ্তি ও বিনিয়োগ সুযোগ বর্ধিত করার প্রয়াস হিসেবে গাজীপুর ডিজিটাল বুথের উদ্বোধন করা হয়।
নতুন নতুন ডিজিটাল বুথ ও ব্রাঞ্চ স্থাপন করার ধারাবাহিকতায় গাজীপুরে এই উদ্যোগ নেয়া হয়েছে।
কর্মশালা ও ডিজিটাল বুথ উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর, প্রধান নির্বাহী কর্মকর্তা, আঞ্চলিক প্রধানসহ বুথের ম্যানেজার মাহফুজুর রাহমান ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তা, গাজীপুরের বিভিন্ন পেশাজীবী, শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তাগন লংকাবাংলার অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে সহযোগিতামূলক মতামত দিয়েছেন। লংকাবাংলা সিকিউরিটিজের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বলেছেন, পুঁজিবাজার যেনো দেশের অর্থনীতিতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, এই লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ দেশজুড়ে নতুন নতুন ডিজিটাল বুথ ও ব্রাঞ্চ সংযোজন করছে।
/আবদুর রহমান খান/



