শনিবার, জুন ৬, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

শেয়ারহোল্ডারদের বোনাস প্রদানে ৩ ব্যাংককে বিএসইসি’র সম্মতি

বিজনেস ডেস্ক:

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩টি ব্যাংকের ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানের বিষয়ে সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ব্যাংক ৩টির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছিল।

মঙ্গলবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।ব্যাংকগুলো হলো- গ্লোবাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংক।

গ্লোবাল ইসলামী ব্যাংক: ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনও কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডকে বোনাস লভ্যাংশ প্রদানের সম্মতি দিয়েছে।

আরও পড়ুন  ৬৭৩ কোটি টাকার সার আমদানি করবে সরকার

এবি ব্যাংক: ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনও কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি এবি ব্যাংক লিমিটেডকে বোনাস লভ্যাংশ প্রদানের সম্মতি দিয়েছে।

এনআরবি কমার্শিয়াল ব্যাংক: ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনও কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডকে বোনাস লভ্যাংশ প্রদানের সম্মতি দিয়েছে।

আরও পড়ুন  হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০-১৫ টাকা

অপরদিকে, গ্লোবাল ইসলামী ব্যাংক বোনাস লভ্যাংশ বিতরণে রেকর্ড ডেট নির্ধারণ করেছে ৩০ মে। এবি ব্যাংকের রেকর্ড ডেট নির্ধারণ করেছে ৩১ মে। এনআরবি কমার্শিয়াল ব্যাংক তাদের রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৫ মে।

/আবদুর রহমান খান/

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ