সোমবার, এপ্রিল ২০, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

বৃষ্টিতে স্মার্টফোনের সুরক্ষায় যা করবেন

টানা ঝুম বৃষ্টিতে প্রয়োজনে বাইরে বের হলে শুধু আপনি নন, ভিজে যাচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোনটিও? ওয়াটার প্রুফ না হলে আংশিক কিংবা পুরোপুরি ড্যামেজ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে শখের স্মার্টফোনের। তাই আসুন জেনে নিই, দামী এ ইলেকট্রিক প্রোডাক্টের সুরক্ষায় আপনার করণীয় সম্পর্কে।

সাধের ফোনটি যদি বৃষ্টির পানি থেকে দূরে রাখতে চান তবে কিছু বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। এগুলো হলো-

১। স্মাটফোনের ওয়েদার অ্যাপটি কাজে লাগানো। এই অ্যাপের সাহায্যে কবে বৃষ্টি হওয়ার কথা বলছে তা জেনে নিন। আর সেদিন মেনে চলুন কিছু সতর্কতা।
 
২। বৃষ্টির দিন প্লাস্টিকের কিংবা ওয়াটার প্রুফ ব্যাগ ব্যবহার করা সুবিধাজনক। এতে করে ব্যাগ ভেদ করে বৃষ্টির পানি মোবাইল ছুঁতে পারে না।
 
৩। শুধুমাত্র বৃষ্টির দিনগুলোতে ব্যবহারের জন্য ওয়াটার প্রুফ মোবাইল কভার ব্যবহার করতে পারেন। এতে করে বছরের পর বছর বৃষ্টির দিনগুলোতে মোবাইলে সে কভার ব্যবহার করতে পারবেন। যা ফোনটির সুরক্ষা নিশ্চিত করবে।
 
৪। বাড়ি থেকে বের হওয়ার পর ফোনকল এলে বৃষ্টিতে হেঁটে হেঁটে তা রিসিভ করবেন না। এতে করে বাতাসের গতির কারণে বৃষ্টির পানি আপনার মোবাইলে লেগে যাবে। কভার এখানে কোনো কাজেই আসবে না।
 
৫। কোনো কারণে যদি বৃষ্টিতে স্মার্টফোন ভিজেই যায় তবে সঙ্গে সঙ্গে মোবাইলের পাওয়ার অফ করে ফেলুন। এতে ফোন নষ্ট হওয়ার ঝুঁকি কিছুটা কমবে।
৬। বাড়ি ফেরা বা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার আগেই নিরাপদ কোনো শুকনো জায়গায় পৌঁছানোর চেষ্টা করুন। ফোনটি ব্যবহার না করে কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিন।
 
৭। এরপর দ্রুত নির্দিষ্ট গন্তব্যে পৌঁছান এবং ফোনের সিমটি খুলে ফেলুন।
 
৮। এবার আবারও শুকনো কাপড় বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে ফেলুন ফোন, ব্যাটারি ও সিমকার্ড। তারপর ফোনটি রেখে দিন ইলেকট্রিক বাল্বের কাছে। ফ্যানের বাতাসেও রাখতে পারেন।
৯। এ উপায়ে ১০ থেকে ১৫ মিনিটেই শুকিয়ে যেতে পারে ফোনে জমে থাকা পানি। সম্ভব হলে সারারাত ফোনটি বন্ধ করে রাখুন।
 
১০। সব সেট করে মোবাইলের পাওয়ার অন করুন। ভেতরের সার্কিটের ক্ষতি না হলে চালু হবে আপনার ফোনটি। এমনকি স্বাভাবিকভাবেই কাজ করবে। এসময় চার্জ না থাকলে চার্জ করে নিতে পারেন মোবাইলটি।
 
তবে মনে রাখবেন, এসব উপায় মেনে চলার পরও মোবাইল বা স্মার্ট ফোনটি চালু না হলে সার্ভিসিং সেন্টারে নিতে হবে কিংবা রিপেয়ারের জন্য দেখাতে হবে পেশাদার কাউকে।
(সুত্রঃ সময় নিউজ)
আরও পড়ুন  মহাকাশে পা রাখলেন আরবের প্রথম নারী নভোচারী

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ