সোমবার, এপ্রিল ২০, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

জয়াকে কোন হিরোর সঙ্গে দেখলে হিংসে হতো: অমিতাভকে প্রশ্ন আমিরের

বলিউড বিগবি কৌন বনেগা ক্রোড়পতি ১৬-তে একাধিক খ্যাতনামা ব্যক্তিত্ব এসেছেন। তারা হট সিটে বসেছেন। খেলা জমিয়েছেন অমিতাভ বচ্চনের সঙ্গে। এবার আসতে চলেছেন আমির খান ও জুনায়েদ খান। আর তারা এদিন এসেই বিগবিকে রীতিমতো গুগলি দিতে চলেছেন। প্রকাশ্যে এলো সেই প্রোমো।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন সূত্রে জানায়, কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে এদিন সোনি টিভির কর্তৃপক্ষের তরফে সিজন ১৬-এর নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়। সেখানেই দেখা যাচ্ছে— এবার অতিথি হিসেবে হটসিটে বসতে চলেছেন অভিনেতা আমির খান ও তার ছেলে জুনায়েদ খান। আর এদিন এসে অমিতাভ প্রশ্ন করার বদলে বিগবিকেই প্রশ্ন করে বসেন মিস্টার পারফেকশনিস্ট।

আমির খানকে এদিন অমিতাভের উদ্দেশ্যে প্রশ্ন করে বলতে শোনা যায়, আমার কাছে একটা সুপার-ডুপার প্রশ্ন আছে। অমিতাভ সেই প্রশ্ন জানতে চেয়ে মিস্টার পারফেকশনিস্ট বলেন, যখন জয়াজি শুটিংয়ে যেতেন, অন্য কোনো হিরোর সঙ্গে, তখন কোন হিরোর নাম শুনলে আপনার কষ্ট হতো, হিংসে হতো খুব?’ তার প্রশ্ন শুনে হেসে ফেলেন অমিতাভ বচ্চন।

আরও পড়ুন  মুক্তির এক দিন আগেই অস্বস্তিতে ‘আদিপুরুষ’ (ট্রেইলার ভিডিও সহ)

তবে যতই হাসুন এই প্রশ্নের উত্তরে কার নাম করেন বা আদৌ কারও নাম বলেন কিনা বলিউডের শাহেনশাহ সেটি কিন্তু প্রোমোতে প্রকাশ্যে আনা হয়নি। এটির জন্য সেই বিশেষ পর্ব দেখতে হবে দর্শকদের। 

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ