Tuesday, September 15, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

খুলনায় ডেঙ্গুতে এক নারীর মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নাহার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে খুমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় যশোর চাচড়া এলাকার বাসিন্দা নাহার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন  মানিকগঞ্জের কাঞ্চনপুর শেষ মৌজাটিও পদ্মায় বিলীনের পথে

তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ২৯৩ জন রোগী ভর্তি হয়েছে এই হাসপাতালে। বর্তমানে হাসপাতালে ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘন্টায় ৯ জন নতুন ভর্তি করা হয়েছে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।

(সূত্রঃ দৈনিক ইনকিলাব)

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ