Sunday, September 13, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৪৬

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে ইসরায়েল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের এ হামলায় নিহত হয়েছেন ৪৬ জন। আহত হয়েছেন ৮৫ জন। 

সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, মধ্য বৈরুতকে লক্ষ্য করে রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত ও আটজন আহত হয়েছেন। 

 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৪৬ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছেন।

এদিকে ইসরায়েলি বাহিনী বলছে, বুধবার (২ অক্টোবর) মধ্যরাতে লেবাননের প্রতিরোধ যোদ্ধার দল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কমপক্ষে ২৪০টি রকেট নিক্ষেপ করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলের পদাতিক বাহিনীর মধ্যে বুধবার প্রথমবারের মতো সম্মুখযুদ্ধ হয়েছে। সেখানে যুদ্ধ তীব্রতর হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত আটজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
 
ইসরায়েলে প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর সর্বশেষ রকেটগুলো তিন ধাপে ছোড়া হয়। এতে দুই ঘণ্টার কম সময় নেয়া হয়েছে। এই রকেটগুলোর বেশির ভাগই ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের পশ্চিমাংশে উন্মুক্ত স্থানে পড়েছে। এ ছাড়া অঞ্চলটির উত্তরাংশে উন্মুক্ত স্থানে পড়েছে দুটি রকেট।

আরও পড়ুন  ল্যান্ডমাইন বিস্ফোরণে নাইজারের সাত সেনা নিহত

এছাড়া, ইসরায়েল গাজায় আক্রমণ জোরদার করেছে। এতে একটি এতিমখানাসহ আশ্রয়কেন্দ্র এবং স্কুলগুলোতে আলাদা হামলায় কয়েক ডজন নিহত হয়েছেন। 

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ