মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

গাজায় মসজিদে বিমান হামলা চালাল ইসরায়েল, নিহত ১৮

ফিলিস্তিনের গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

আল-জাজিরা অ্যারাবিক জানিয়েছে, গাজার দেইর-এল-বালাহ এলাকায় আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলার ঘটনা ঘটেছে।

বছরখানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু ফিলিস্তিনি ওই মসজিদে আশ্রয় নিয়ে ছিলেন।

এক এক্স বার্তায় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, দেইর-এল-বালাহ এলাকায় সাহদা আল-আকসা মসজিদটি নিজেদের কাজের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল হামাস। এই কেন্দ্রকে হামাস ‘কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স’ হিসেবে ব্যবহার করছিল বলে ওই এক্স বার্তায় জানানো হয়। তাই সেখানে বোমা হামলা চালানো হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে কোনো তথ্যপ্রমাণ দেওয়া হয়নি।

ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল সোমবার (৭ অক্টোবর)। এ হামলার জেরে ফিলিস্তিনের গাজায় এখনো ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে যুদ্ধের দামামা।

আরও পড়ুন  মোখা উপকূল অতিক্রম করছে : সেন্টমার্টিনে বৃষ্টি ও ঝড়ো বাতাস প্রবাহিত হচ্ছে

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ