মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের রাজধানী তেহরানে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে “সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে” হামলা চালাচ্ছে তারা।

শনিবার (২৬ অক্টোবর) ভোর রাতে তেহরানে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে রয়টার্স জানায়, তেহরান ঘিরে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কীভাবে এসব বিস্ফোরণ হয়েছে ইরানের পক্ষ থেকে সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজধানীর কাছেই কারাজ শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

তেহরানের এক বাসিন্দা বার্তা সংস্থা এপিকে বলেছেন, “রাজধানীতে মোট সাতটি বিস্ফোরণের শব্দ পেয়েছেন তারা। এসব বিস্ফোরণে আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে।”

শুক্রবার রাতেই ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “ইসরায়েলে কয়েক মাস ধরে ইরানের হামলার জবাবে এই মুহূর্তে ইরানের সামরিক স্থাপনাগুলোয় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী।”

আরও পড়ুন  মিয়ানমারের দিকে মোখা, বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন

ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, “আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি ১ অক্টোবর ইরানের হামলার জবাব।”

যুক্তরাষ্ট্রের এ বিবৃতির পর ইসরায়েলি সংবাদমাধ্যম নিউজ টুয়েলভ জানিয়েছে, ইরানে “দ্বিতীয় দফায়” হামলা শুরু হয়েছে। ইরানের শিরাজ শহর থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গত বছরের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সম্প্রতি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে তারা। এসব হামলায় সশস্ত্র সংগঠন হামাস ও হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। গত ছয় মাসের মধ্যে এটি ছিল ইসরায়েলে ইরানের দ্বিতীয় হামলা। এ নিয়ে গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছিলেন, ইসরায়েলের ক্ষতি করার চেষ্টার জন্য শত্রুদের “চড়া মূল্য” দিতে হবে।

আরও পড়ুন  ঘুরে দাঁড়ানোর চেষ্টা পুলিশের, এখনো কর্মস্থলে অনুপস্থিত ১৮৭ জন

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ