
বাগেরহাটের ফকিরহাটে পুকুর থেকে সুমাইয়া সারমিন (৩১) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে দিকে উপজেলার জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য সলেমান শেখের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া সারমিন নড়াইল জেলা সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে। তার ১০ বছরে একটি ছেলে সন্তান রয়েছে।
নিহতের পরনে জামা-পাজামা, লাল ওড়না ও বোরখা পরিহিত ছিল। পায়ে মোজা ও কাঁধে একটি সাইড ব্যাগ ছিল। ব্যাগে পাওয়া একটি চিরকুটের সূত্রধরে তাঁর পরিচয় পাওয়া যায়। তিনি আরও বলেন, মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে।



