Thursday, July 30, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সাবেক কৃষিমন্ত্রীর বাড়ি থেকে ৪ কোটি টাকাসহ আরও যা উদ্ধার

সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদকে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয় প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

তিনি বলেন, ‘সাবেক মন্ত্রীকে গ্রেপ্তারের সময় বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়।’

নিরাপত্তারক্ষীরা জানান, সরকার পতনের পর থেকেই উত্তরা ১০ নম্বর সেক্টরের নিজ বাসায় থাকতেন না আব্দুস শহীদ। মঙ্গলবার হঠাৎ করে বাসায় ফিরলে আইন শৃঙ্খলাবাহিনী বাসা ঘিরে ফেলে। পরে কয়েক ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায়।

আরও পড়ুন  ‘বিকাশে’ টাকা দিলেই মেলে বিমানের ফ্লাইট শিডিউল : ৫৮ কেবিন ক্রুকে নোটিশ

আবদুস শহীদ ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম, ২০১৮ সালের একাদশ ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।

(সুত্রঃ আমাদেরসময়)

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ