সোমবার, এপ্রিল ২০, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

জার্মানির বার্লিনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ অক্টোবর) বার্লিনের স্থানীয় এক হলে যুবদল জার্মানি শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জার্মান বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জার্মানি যুবদলের নেতা আনহার মিয়ার সভাপতিত্বে এবং যুবদল নেতা আব্দুল আব্দুল হান্নান রুহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া। বাংলাদেশ সফরে থাকায় টেলিকনফারেন্সে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জার্মান বিএনপির সাধারণ সম্পাদক গণি সরকার ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক মান্নান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জার্মান বিএনপির সহ-সভাপতি অপু চৌধুরী, বার্লিন বিএনপি সভাপতি জসিম শিকদার, জার্মান বিএনপির আন্তর্জাতিক সম্পাদক শরিয়ত খাঁন মিঠু, প্রচার সম্পাদক শাহ আলম, বার্লিন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল বেপারিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

আরও পড়ুন  ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৪ নম্বর ওয়ার্ডে কর্মিসভা

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ