
বয়সে ছোট ভিকি কৌশলকে নিয়ে বেশ সুখেই সংসার করছেন ক্যাটরিনা কাইফ। ভিকিও ক্যাট বুতে অন্তঃপ্রাণ। এবার জানালেন স্ত্রীকে এত ভালোবাসার কারণ।
ভারতীয় সংবাদমাধ্যমকে ভিকি জানান, ক্যাটরিনার সুপারস্টার তকমা নয় বরং তার উদার মন দেখে তিনি মুগ্ধ। এ নিয়ে স্ত্রীর ভূয়সী প্রশংসা করেন ভিকি। অভিনেতা বলেন, ‘আমি সব সময় স্ত্রীকে উৎসাহ জুগিয়ে যাব। তবে সুপারস্টার হওয়ার জন্য নয়। সুপারস্টার হওয়ার জন্য একটা বড় মনের দরকার হয়। সেটা ক্যাটরিনার আছে। তাই আমি ওকে এতটা ভালোবাসি। ভালো মন নিয়ে কীভাবে চলতে হয়, সেটাও আমি শিখি।অভিনেতা জানান, সঙ্গী হিসাবে সব শূন্যতা পূর্ণ করে দিয়েছেন ক্যাটরিনা। মাটিতে পা রেখে কীভাবে চলতে হয়, তা-ও শিখিয়েছেন। ক্যাটরিনার স্থিরতা, বিনম্র আচরণ প্রতি মুহূর্তে বিনয়ী হতে শিখিয়েছে ভিকিকে।
২০২১ সালে ভিকিকে বিয়ে করেন ক্যাটরিনা। সে বছরের ৯ ডিসেম্বর রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলে রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। ভারতজুড়ে তাদের বিয়ে ঘিরে রীতিমতো হইচই পড়ে যায়। সংগীত, মেহেদি, বিয়ে, বউভাত—চার দিনে এই চার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিয়ে।




