Wednesday, July 29, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

বরখাস্ত টেন হাগের কাছে ক্ষমা চেয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ

৯ ম্যাচে ৪ হার আর ২ ড্র, জয় মাত্র ৩টি—এই ছিল চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে এরিক টেন হাগের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেডের ফল।

ধারাবাহিক এই বাজে পারফরম্যান্সের কারণে ডাচ কোচ টেন হাগের ওপর আস্থা চলে যায় ক্লাব কর্তৃপক্ষের। গতকালের আগে প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে ওয়েস্ট হামের কাছে হেরে যাওয়ার পর তাঁকে বরখাস্ত করে ইউনাইটেড।

টেন হাগ চলে যাওয়ার পর গতকাল প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ খেলেছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। ঘরের মাঠে অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়ের অধীনে খেলা ম্যাচটিতে চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইউনাইটেড।

পেনাল্টি থেকে ইউনাইটেডের গোলটি করা ব্রুনো ফার্নান্দেজ ম্যাচ শেষে জানিয়েছেন, টেন হাগ বরখাস্ত হওয়ার পর তিনি তাঁকে ফোন করেছেন। টেন হাগের কাছে ক্ষমাও চেয়েছেন পর্তুগিজ মিডফিল্ডার।

আরও পড়ুন  এমবাপ্পে–আনচেলত্তির খারাপ সময়ে পরিত্রাণের খোঁজে রিয়াল

টেন হাগের কাছে ক্ষমা কেন চেয়েছেন ফার্নান্দেজ? স্কাই স্পোর্টসের সঙ্গে কথা বলার সময় সেই কারণও জানিয়েছেন ইউনাইটেডের অধিনায়ক। ফার্নান্দেজ বলেছেন, ‘যখন আপনি কোনো কোচকে চলে যেতে দেখবেন, কিছু দায় আপনাকেও নিতে হবে। এর (কোচের বরখাস্ত হওয়া) কারণ, দল ভালো খেলছে না।’

ফার্নান্দেজ এরপর যোগ করেন, ‘১৫ জন খেলোয়াড় ছেড়ে দেওয়ার চেয়ে কোচকে বরখাস্ত করা সহজ। আমি কোচের (টেন হাগ) সঙ্গে কথা বলেছি এবং তাঁর কাছে ক্ষমা চেয়েছি। তাঁর চলে যেতে হওয়ায় আমি হতাশ। আমি তাঁকে সাহায্য করার চেষ্টা করেছিলাম। আমি গোল পাচ্ছিলাম না। আমরা গোল পাচ্ছিলাম না এবং নিজেকে দায়ী মনে হচ্ছে।’

ম্যাচের এক পর্যায়ে চেলসির খেলোয়াড়দের সঙ্গে কথা–কাটাকাটিতে জড়ান ইউনাইটেড অধিনায়ক ফার্নান্দেজ
ম্যাচের এক পর্যায়ে চেলসির খেলোয়াড়দের সঙ্গে কথা–কাটাকাটিতে জড়ান ইউনাইটেড অধিনায়ক ফার্নান্দেজরয়টার্স

আরও পড়ুন  টি-টোয়েন্টি দলে যোগ দিলেন টেস্টের বাইরে থাকা টাইগাররা

টেন হাগ বরখাস্ত হওয়ার পর কারাবাও কাপে লেস্টারকে হারিয়েছে ইউনাইটেড। এরপর গতকাল প্রিমিয়ার লিগে চেলসির সঙ্গে ড্র করল। সব মিলিয়ে ফার্নান্দেজ বলেছেন, ‘কোনো কোচের চলে যাওয়া ক্লাবের কারও জন্যই ভালো নয়। দলের ভালো অবস্থা নয়, ফল ভালো নয় এবং এর মূল্য কোচকে চুকাতে হলো।’

ইউনাইটেড এরই মধ্যে টেন হাগের উত্তরসূরি হিসেবে পর্তুগালের রুবেন আমোরিমকে নিয়োগ দিয়েছে। স্পোর্টিং লিসবনের এই কোচ আগামী সপ্তাহে ওল্ড ট্রাফোর্ডে যোগ দেওয়ার কথা।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ