মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে ৫ ভাইয়ের বাড়িতে চুরি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ২টি টিউবওয়েলের ভেতর চেতনানাশক ওষুধ মিশিয়ে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটছে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়ে।

শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের গাঁড়াদহ পালপাড়া ৫ ভাইয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটে।

অসুস্থ ব্যক্তিরা হলেন- অসীম পাল (৩৫) আশীক পাল (৩০) সুপাংক পাল (৩৫) রাম প্রসাদ পাল (৩৪) ও দিবাস (৩২)। অসুস্থদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

thumbnail_SIRAJGANJ_PHOTO_(4)

অসুস্থ পরিবারের অনিতা রানী পাল জানান, শনিবার রাতে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ি। সারারাতে আর কেউ সজাগ পাইনি। সকালে আমার ঘরের দরজায় পাশের বাড়ির লোকজন ধাক্কা দিলে আমার ঘুম ভেঙে যায়। জেগে উঠে দেখি ঘরের মেঝেতে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।

আরও পড়ুন  আ.লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল

স্থানীয় সনজয় কুমার পাল ও অসিম কুমার পাল জানান, তাদের টিউবওয়েলের পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয় কে বা কারা। এরপর তারা রাতেই সবাই ঘুমিয়ে পড়লে চোরের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

thumbnail_SIRAJGANJ_PHOTO_(8)

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ওই পরিবারের দাবি, ৫ ভাইয়ের বাড়ি থেকে নগদ ৩ লাখ টাকা, সোনার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ