Friday, September 18, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

মেক্সিকোতে প্রথম নারী প্রেসিডেন্টের শপথ

মেক্সিকোতে প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ক্লাউদিয়া শাইনবাউম। এর মাধ্যমে আগামী ছয় বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করবেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, এখন পরিবর্তনের সময়, এবার নারীদের পালা। এ খবর দিয়েছে ডয়চে ভেলে। এতে বলা হয়, শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশে নারী অধিকার নিশ্চিত করা ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে নিজের দেশকে নিরাপদ হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ক্লাউদিয়া। তিনি বলেছেন, আমি একজন মা, দাদি, বিজ্ঞানী ও নারী এবং আজ থেকে মেক্সিকোর জনগণের ইচ্ছায় তাদের প্রেসিডেন্ট। বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ বিনিয়োগের জায়গা হবে মেক্সিকো। মেক্সিকোতে প্রেসিডেন্টের মেয়াদকাল ছয় বছর। শাইনবাউমকে ১৯৮০ সালের পর সবচেয়ে বড় বাজেট ঘাটতি মোকাবেলা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ক্লাউদিয়া শাইনবাউমকে রাজস্ব আয় বাড়াতে অবশ্যই করা ব্যবস্থা পুনর্গঠন করতে হবে।  শাইনবম বলেছেন, তিনি কর আদায়ের উপর জোর দেবেন। তিনি আরও বলেন, আমি সবার প্রেসিডেন্ট হবো এবং আমি নিশ্চিত করবো যেন আমি আমার অর্জিত জ্ঞান, শিক্ষা, শক্তি ও ইতিহাস এই দেশ ও দেশের জনগণের জন্য প্রয়োগ করতে পারি।

আরও পড়ুন  মানুষ তার বাক স্বাধীনতা ও ভোটাধিকার হারিয়েছে : গণতন্ত্র মঞ্চ

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ