মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

পরীক্ষামূলক সম্প্রচার

লক্ষ্মীপুরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪ আহত ১৪

লক্ষ্মীপুরের মেঘনা ক্লাসিক নামক একটি বাসের গ্যাস সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় সিলিন্ডারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। পরে একজন মারা যান বলে জানান সদর থানার ওসি আব্দুল মনাফ। আহত হয়েছে ১৪ জন। তাদের অবস্থা আশঙ্কা জনক।

রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের গ্রীনলিফ সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. হৃদয় (১৯), মো. ইউসুফ (৩২) ও সুজন (২৫)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।

হৃদয় লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের সিরাজের ছেলে। সে পেশায় মোটর মেকানিক। ইউসুফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাঞ্চানগর গ্রামের সুজা মিয়ার ছেলে ও সুজন সদর উপজেলার চরমনসা গ্রামের বটু মিয়ার ছেলে।

আরও পড়ুন  ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পুকুরে মাইক্রোবাস, নিহত ৫

আহত ১৫ জনের কারো নাম ঠিকানা পাওয়া যায় নি। তাদের অবস্থা আশঙ্কা জনক। এদের মধ্যে কারো হাত এবং কারো পা বিচ্ছিন্ন হয়ে গেছে। জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন আহত এবং নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। লক্ষ্মীপুর সদর হসপিটালের জরুরী বিভাগের ডাক্তার জয়নাল হোসেন জানা লন ১৪ জন আহত হয়ে হাসপাতলে জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছে। আহতদের লক্ষ্মীপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ