মঙ্গলবার, অক্টোবর 27, 2026

পরীক্ষামূলক সম্প্রচার

সেন্ট মার্টিনে পর্যটন মৌসুম বাড়ল ১৫ দিন, দিনে যেতে পারবেন ৩৫০০ জন

সেন্ট মার্টিন দ্বীপে এবারের পর্যটন মৌসুম ১৫ দিন বাড়ানো হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত পর্যটকেরা দ্বীপটিতে যেতে পারবেন। একই সঙ্গে দৈনিক পর্যটকের সর্বোচ্চ সংখ্যা ২ হাজার থেকে বাড়িয়ে গড়ে ৩ হাজার ৫০০ জন করা হয়েছে।

পরিবেশমন্ত্রীর সভাপতিত্বে ১২ অক্টোবর অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। রোববার (২৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সিদ্ধান্ত বাস্তবায়নের চিঠি দিয়েছে।

যেসব নিয়ম মানতে হবে

  • প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে।
  • অনলাইন নিবন্ধন বা কিউআর কোডযুক্ত ট্রাভেল পাস লাগবে।
  • জাহাজ ছাড়বে কক্সবাজারের নুনিয়াছড়া জেটি থেকে।
  • নভেম্বরে দ্বীপে রাতযাপন নিষিদ্ধ, ডিসেম্বর থেকে রাতে থাকা যাবে।
  • একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ; রাতে সৈকতে আলো জ্বালানো, উচ্চ শব্দে গান, বারবিকিউ ও মোটরযান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
  • ছেঁড়া দ্বীপে যাতায়াত সীমিত থাকবে।
আরও পড়ুন  চন্দনাইশে আসামি ধরতে গিয়ে এসআরবির ওপর হামলা, গ্রেপ্তার ৫

তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসন মন্ত্রণালয়ের চিঠি হাতে পায়নি বলে জানা গেছে।

তথ্যসূত্র: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ